পাকিস্তান সফরের টেস্ট দল ঘোষণা শ্রীলঙ্কার
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলার মধ্যেই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজে ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। দলে জায়গা পেয়েছেন চোটে থাকা অভিজ্ঞ ব্যাটার পাথুম নিসাঙ্কা। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ উইকেটকিপার ব্যাটার আনজালা বান্দারা ও পেসার ইশান মালিঙ্গা।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ৪:২১